খুলনায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) যান্ত্রিক বিভাগের ওয়ার্কশপের একটি প্রকল্পের কাজ সম্পূর্ণ না করে টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।
আজ সোমবার দুই প্রকৌশলীসহ তিন ব্যক্তির নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি হয়।
মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র জানান, গত ২১ জানুয়ারি অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের চার সদস্যের এনফোর্সমেন্ট টিম ঘটনাস্থল পরিদর্শন করে। দাখিল করা চূড়ান্ত বিল অনুযায়ী সাত ধরনের কাজ বাবদ প্রায় ৩৩ লাখ টাকার বিল জমা দেওয়া হয়। কিন্তু দুদক টিমের সঙ্গে থাকা বিশেষজ্ঞ প্রকৌশলীর প্রতিবেদন অনুযায়ী কাজ হয়েছে মাত্র ২ লাখ ৯ হাজার ৮৫৩ টাকার। ইতিমধ্যে ঠিকাদার ১৫ লাখ টাকার বিল উত্তোলন করেছেন।
সহকারী পরিচালক জানান, কাজের বিলের অবশিষ্ট প্রায় ১৮ লাখ টাকা আত্মসাতের চেষ্টায় ঠিকাদার আনোয়ার হোসেন বাবুল, পাউবোর যান্ত্রিক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সুব্রত অগ্নিহোত্র ও উপসহকারী প্রকৌশলী মো. রায়হান আলীর বিরুদ্ধে দুদক মামলা করে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে