খুলনায় বালুভর্তি ডাম্পট্রাকের চাপায় তারেক রেজওয়ান (২৪) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলার রূপসা ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রেজওয়ান নগরীর টুটপাড়া এলাকার আজাদ শেখের ছেলে। জানা গেছে, তারেক ছাত্রদলের কর্মী ছিলেন।
লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান বলেন, রেজওয়ান মোটরসাইকেলে রূপসা ব্রিজের নিচ থেকে পুঁটিমারীর দিকে যাচ্ছিলেন। আছিয়া সি ফুডসের সামনে এলে বালুভর্তি একটি ডাম্পট্রাকের সঙ্গে ধাক্কা খায় তাঁর মোটরসাইকেল। ধাক্কা খাওয়ার পর মোটরসাইকেল ডাম্পট্রাকের নিচে চলে গেলে ঘটনাস্থলেই তারেকের মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটি আটকানোর চেষ্টা করলেও ট্রাক নিয়ে চালক পালিয়ে যান।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে