কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জাল ভোট দিতে এসে ইমরান হোসেন (২১) নামের এক যুবককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পিপলাকান্দি উচ্চবিদ্যালয়ে ১২৫ নম্বর কেন্দ্রে এই ঘটনা ঘটেছে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এহসানুল হক জানান, ভোট গ্রহণ চলাকালে ইমরান হোসেন তাঁর প্রবাসী বড় ভাইয়ের পরিচয়ে ভোট দেওয়ার চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত প্রার্থীদের এজেন্ট ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সন্দেহ হলে তাঁর পরিচয় যাচাই করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল ভোট দেওয়ার সত্যতা পাওয়া গেলে তাঁকে আটক করা হয়।
পরে উপজেলার দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বাগত সাম্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচনী আইন লঙ্ঘনের দায়ে তাঁকে তাৎক্ষণিক দুই বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সাজা প্রদান করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য তাঁদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা...
১১ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ার বিওসির মোড় ক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। গেটম্যান নিয়োগের দাবিতে স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা রেললাইন অবরোধ করে প্রবাল এক্সপ্রেস আটকে রাখেন।
১৩ মিনিট আগে
সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। একই সময়ে কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা কলারোয়ায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
১৭ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে