
লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মানুষের দীর্ঘদিনের আশার প্রতিফলন হতে যাচ্ছে। এই ভোটের জন্য দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। সেই কাঙ্ক্ষিত ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ খুবই ভালো রয়েছে। বিএনপির এই প্রার্থী জানান, যদি এভাবে ভোটের পরিবেশ থাকে, মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে। তাহলে শতভাগ বিজয়ের ব্যাপারে আশাবাদী তিনি।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে এ্যানি এসব কথা বলেন।
অপর দিকে একই সময়ে একই আসনের জামায়াতের প্রার্থী ড. রেজাউল করিম চৌপল্লী কালীদাস উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান করে বলেন, ভোটের পরিবেশ ভালো। বিজয়ের ব্যাপারে তিনিও আশাবাদী বলে জানিয়েছেন।
ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের চারটি আসনে ৪৯৬টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত। ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। পুরুষের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি অনেক বেশি দেখা গেছে।
জেলার চারটি আসনে বিএনপি-জামায়াত, এনসিপিসহ ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ১৬ লাখ ৩৭ হাজার ৯৫৬ জন।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য তাঁদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা...
১১ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ার বিওসির মোড় ক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। গেটম্যান নিয়োগের দাবিতে স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা রেললাইন অবরোধ করে প্রবাল এক্সপ্রেস আটকে রাখেন।
১৩ মিনিট আগে
সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। একই সময়ে কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা কলারোয়ায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
১৭ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে