
মাদারীপুর-১ আসনের শিবচরে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী (রিকশা) সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। ২০১টি কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ৬৩ হাজার ৫১১টি এবং পোস্টাল ব্যালটে ভোট পেয়েছেন ১ হাজার ৩৯৮টি। সর্বমোট ভোট পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নাদিরা আক্তার পেয়েছেন ৬৪ হাজার ২৯১ ভোট এবং পোস্টাল ব্যালটে ভোট পেয়েছেন ২৩৩টি। তাঁর সর্বমোট ভোট ৬৪ হাজার ৫২৪টি। তাঁদের মধ্যকার ভোটের ব্যবধান মাত্র ৩৮৫।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এইচ এম ইবনে মিজান এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মাদারীপুর-১ আসনে ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ২৮৯ জন। সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়। মোট ভোটকেন্দ্র ছিল ১০২টি। এর মধ্যে প্রাপ্ত ভোট পড়েছে ১ লাখ ৭৬ হাজার ২০৮টি; যা মোট ভোটের প্রায় ৫৪ দশমিক ৯২ শতাংশ।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য তাঁদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা...
৯ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ার বিওসির মোড় ক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। গেটম্যান নিয়োগের দাবিতে স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা রেললাইন অবরোধ করে প্রবাল এক্সপ্রেস আটকে রাখেন।
১১ মিনিট আগে
সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। একই সময়ে কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা কলারোয়ায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
১৫ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে