
বাংলাদেশ ধরে রাখার জন্য এবং একাত্তরের চেতনাকে ধরে রাখার জন্য সবাই ধানের শীষে ভোট দেবেন। ধানের শীষ জিতলে, বাংলাদেশ জিতবে আর হেরে গেলে, বাংলাদেশ হেরে যাবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আনিছুর রহমান তালুকদার খোকন এসব কথা বলেন।
খোকন বলেন, ‘নির্বাচিত হতে পারলে মাদারীপুরের মানুষ শতভাগ যেন স্বাস্থ্যসেবা পায়, সেটাই থাকবে প্রথম লক্ষ্য।
দেশে যথেষ্ট শিল্প-কলকারখানা আছে, ঢাকার খুব কাছাকাছি হয়েও এই জেলা শিল্প খাতে পিছিয়ে আছে। নির্বাচিত হতে পারলে মাদারীপুরকে একটি শিল্পনগরী হিসেবে গড়ে তুলব। এই শিল্পের মাধ্যমে বেকার যুবকেরা, ছাত্ররা বিদেশমুখী না হয়ে কর্মসংস্থান খুঁজে নিবেন। এই কলকারখানায় উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে। দেশের অর্থনৈতিক উন্নতি হবে।’
নির্বাচনী জনসভায় পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি প্রমুখ।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য তাঁদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা...
৭ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ার বিওসির মোড় ক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। গেটম্যান নিয়োগের দাবিতে স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা রেললাইন অবরোধ করে প্রবাল এক্সপ্রেস আটকে রাখেন।
৯ মিনিট আগে
সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। একই সময়ে কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা কলারোয়ায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
১৩ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে