
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে পরিচালিত মেসার্স এ গনি ব্রিকস নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। পরে ওই ইটভাটাকে এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। আজ সোমবার সকালে পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক আব্দুল্লাহ আল মনসুর।
এদিকে ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার পর ইটভাটার শ্রমিক ও এলাকাবাসী মিলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা সড়কের ওপর বাঁশ-কাঠে আগুন ধরিয়ে দিলে ৩০ মিনিটের মতো যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহমেদ আকুঞ্জি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।
এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক আব্দুল্লাহ আল মনসুর আজকের পত্রিকাকে বলেন, সরকারের ১০০ দিনের পরিকল্পনা মোতাবেক অবৈধ ইটভাটাগুলোকে আইনের আওতায় আনার কার্যক্রম চালু হয়েছে। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি অনুমোদনহীন ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানার পাশাপাশি তা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে