
শেরপুরের শ্রীবরদীতে পূর্ব শত্রুতার জেরে খেতের বিভিন্ন সবজি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের সিংগবরুণা গ্রামে গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
সবজিখেত নষ্ট হওয়ার ঘটনায় খেতমালিক সিংগাবরুণা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল খালেক মণ্ডল বাদী হয়ে একই গ্রামের মনির মিয়ার (৪৩) নামে গতকাল শুক্রবার রাতে শ্রীবরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পাওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ। তিনি বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় লোকজন ও অভিযোগ সূত্র জানা গেছে, আব্দুল খালেকের সঙ্গে প্রতিবেশী মনির মিয়ার পরিবারের জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জেরে গত বৃহস্পতিবার রাতে আব্দুল খালেকের কুমড়া, মিষ্টি লাউ, সিম সহ বিভিন্ন সবজির প্রায় ১৭০টি গাছ কেটে দিয়েছেন মনির মিয়া।
এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল খালেক বলেন, ঘটনার দিন রাতে বাইরে বের হলে টর্চ লাইটের আলোয় আমি অভিযুক্ত মনির মিয়াকে সবজি খেতে দেখতে পাই। আমার উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। ১৭০টি গাছ কেটে দেওয়ায় প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে বাড়িতে গেলে মনির মিয়াকে পাওয়া যায়নি। তবে তাঁর বাবা ওয়াজ উদ্দিন বলেন, ‘কে বা কারা সবজিখেত কেটেছে তা আমরা জানি না। আমার ছেলের নামে যে অভিযোগ উঠেছে তা মিথ্যা।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে