ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু (৬) নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গফরগাঁও–ভালুকা আঞ্চলিক মহাসড়কের রাওনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শিশুর বাবা আজ শনিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
নিহত তাবাসসুম গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের সেখেরকান্দা গ্রামের আব্দুর রউফের মেয়ে এবং শিবগঞ্জ হলি চাইল্ড কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তাবাসসুম বাড়ির পাশের মুদি দোকান থেকে বিস্কুট কিনে ফিরছিল। এ সময় পার্শ্ববর্তী ভালুকা থেকে আসা এক মোটরসাইকেল আরোহী রাওনার সেখেরকান্দা এলাকা অতিক্রম করার সময় সামনে থেকে শিশুকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা দ্রুত শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা নিয়ে যাওয়া পরামর্শ দেন। গতকাল শুক্রবার রাতে স্বজনেরা তাবাসসুমকে ঢাকা নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, এ ঘটনায় মোটরসাইকেল আরোহীকে আটক করা যায়নি। নিহত শিশুর বাবা আব্দুর রউফ আজ শনিবার গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে