
খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শেখ হাসিনার পরিবারে একজনও শহীদ নেই। শহীদ তো দূরের কথা, তাঁর পরিবারে একজনও মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করেনি। অথচ তারাই হয়ে গেল মুক্তিযুদ্ধের বড় লিডার।’
আজ শনিবার বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত যুব মজলিশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন। এর আগে দুপুরে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা খেলাফত মজলিশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
মাওলানা মামুনুল হক বলেন, ‘দেশের ছাত্র-জনতা বৈষম্যের বিরুদ্ধে ন্যায্য দাবি তুলল, দেশকে সামনে নেওয়ার জন্য আন্দোলন করল। তখন শেখ হাসিনা তাদের রাজাকার বলে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলে রাজাকার হতে হয়। তখনই প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আওয়াজ উঠল, আমি কে তুমি কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে শেখ হাসিনা স্বৈরাচার। সেদিনই শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়েছিল। এ দেশের ছাত্র-জনতা তাকে লাল কার্ড প্রদর্শন করেছিল। তারপরও পেশি শক্তির বলে তার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ ছাত্র-জনতাকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল। কিন্তু আমাদের দেশের মায়েরা তাদের সন্তানদের প্রেরণা দিয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সন্তানকে বুলেটের মুখে ঠেলে দিয়েছে।’
মামুনুল হক বলেন, ‘শেখ হাসিনার মতো এত ভিতুর ডিম বাংলাদেশে আর জন্ম হয়নি। স্বৈরাচারী এরশাদ ক্ষমতা ছেড়েছে, কিন্তু তিনি তাঁর নেতা-কর্মীদের অরক্ষিত রেখে দেশ ছেড়ে পালাননি। বন্দিত্ব বরণ করেছেন বছরের পর বছর, তবুও দেশ ছেড়ে পালিয়ে যাননি। আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বিবেকবান ব্যক্তি থেকে থাকেন, আপনে আপনার বিবেককে জিজ্ঞেস করেন আপনার নেত্রী কামডা করল কী! দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী এ দেশের মুখে চুনকালি মেখে দিয়েছে।’
দুপুরে ঈশ্বরগঞ্জে সমাবেশে মাওলানা মামুনুল হক বলেন, ‘শেখ হাসিনা মনে করেছিল আমাদের চার দেয়ালের কারাগারে বন্দী করে রাখলে, আমাদের কণ্ঠ চেপে ধরলেই ইসলামের আলো নিভে যাবে। কিন্তু আল্লাহ পাক দেখিয়ে দিলেন ইসলাম তো সেই আলো, যেই আলোকে তুমি যদি মুখে ফুঁ নিভিয়ে দিতে চাও, তাহলে ইসলামের আগুনে তুমি জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবে।’
খেলাফত মজলিশের মহাসচিব বলেন, ‘শেখ হাসিনা ও তাঁর রাজনৈতিক দলের সাঙ্গপাঙ্গরা এ দেশে প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতি করেছেন, ইসলাম নির্মূলের রাজনীতি করেছেন, মানুষের কণ্ঠ চেপে ধরার রাজনীতি করেছেন। শুধু তা-ই নয়, এ দেশের ১৮ কোটি মানুষকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিলেন। সেই ফ্যাসিবাদী সরকারের দোসরেরা গত ৫ আগস্ট সম্মুখযুদ্ধে পরাজিত হয়েছে ঠিকই, তবে এখনো তারা পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে। ঘাপটি মেরে আছে সুযোগের সন্ধানে। এসব দোসরদের থেকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’
মামুনুল হক বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে ভারতীয় পুরোহিত কটূক্তি করবে এবং বিজেপি নেতারা তা সমর্থন করবে, আর আপনারা ভারতে ইলিশ পাঠাবেন, আল্লাহর জমিনে তা আমরা হতে দেব না। এতে যদি দেশের রপ্তানি খাত ও অর্থনীতিতে প্রভাব পড়ে তাহলে না খেয়ে থাকব, প্রয়োজনে এ দেশের মানুষ পেটে পাথর বাঁধবে তবু নবীকে কটূক্তিকারী দেশে ইলিশ পাঠাতে দেব না।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে