
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়। সেই সঙ্গে এই হাসপাতালে ১৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন চিকিৎসক ফরহাদ হোসেন হীরা।
ওই যুবকের নাম মো. হাবিব (৩০)। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার আকিজ মিয়ার ছেলে। হাবিব ঢাকার মহাখালী এলাকায় বসবাস করতেন।
মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন চিকিৎসক ফরহাদ হোসেন হীরা আজকের পত্রিকাকে বলেন, ‘এই হাসপাতালে গত মাসে (জুলাই) চারজন এবং এ মাসের শুরুতেই একজনসহ মোট পাঁচজন রোগী মারা গেছে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। আক্রান্তদের মধ্যে পুরুষ ১৩০ জন, নারী ১৬ জন ও শিশু রয়েছে ৮ জন।’
তিনি আরও বলেন, ‘ভর্তিকৃত রোগীদের অবস্থা মোটামুটি ভালো। ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকতে পারে। সাধারণ মানুষ সচেতন না হলে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।’
ফরহাদ হোসেন বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শয্যার সংকট দেখা দিয়েছে। অনেকেরই হাসপাতালের মেঝেতে শুয়ে সেবা নিতে হচ্ছে। তবে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই ঢাকা ও আশপাশের এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত।’
এদিকে ডেঙ্গু সংক্রমণ রোধে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে ক্র্যাশ প্রোগ্রামের দ্বিতীয় দফা কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু আজকের পত্রিকাকে বলেন, ‘ডেঙ্গু সংক্রমণের শুরু থেকে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। যার কারণে সিটি করপোরেশন এলাকায় এখনো পর্যন্ত কেউ আক্রান্ত হয়নি। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি আমাদের মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত মানুষের বাড়ি বাড়ি গিয়ে মশার উৎসস্থল ধ্বংসের পাশাপাশি জরিমানা করছে। সবার সতর্ক সহযোগিতায় করোনার মতো আমরা সুন্দরভাবে ডেঙ্গু মোকাবিলা করতে চাই।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে