সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা ও নড়াইলের কলেজশিক্ষক অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে পুলিশের সামনে জুতার মালা পরিয়ে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জাককানইবিশিস)। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানানো হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নজরুল ভাস্কর্যের সামনে মানববন্ধন শুরু হয়। পরে বৃষ্টি শুরু হলে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর, কোষাধ্যক্ষ জালাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শেখ সুজন আলী, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. তুহিনুর রহমান তুহিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য সৌমিত্র শেখর বলেন, ‘সাম্প্রতিক সময়ে শিক্ষক নির্যাতন ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখার সময় এখন এসেছে। সমাজ ও রাষ্ট্রের মেরুদণ্ডকে ধ্বংস করার অপচেষ্টা চলছে। একটা শ্রেণি সব সময় অপচেষ্টা করে শিক্ষকদের হয়রানি করতে। কিন্তু শিক্ষকদের আক্রান্ত পরিশ্রম কখনো চোখে পড়ে না। আমি মনে করি, শিক্ষক হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করবে সংশ্লিষ্টরা।’
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. তুহিনুর রহমান তুহিন (অবন্ত) বলেন, সামাজিক ও নৈতিক শিক্ষার অভাবে কোথাও কোথাও ছাত্র-শিক্ষক সম্পর্কের চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে। এই দুটি ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক শফিক শাহীন বলেন, প্রতিটি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন তিনি। এসব ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর বিচারের ব্যবস্থা করতে হবে। যা দেখে আর কেউ যেন শিক্ষকের গায়ে হাত না দিতে পারে। এই শিক্ষক হত্যাকাণ্ডের বিচার না হলে সমগ্র বাংলাদেশের শিক্ষকেরা নিরাপত্তাহীন হয়ে যাবেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে