
নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে দুর্গাপুর থানায় মামলাটি করেছেন নিহতের বাবা রফিকুল ইসলাম।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় দুর্গাপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়ে বাজারে দিকে যান শফিকুল ইসলাম। বাজার থেকে ফেরার পথে ৬টা ২০ মিনিটের দিকে পৌর শহরের পান মহলসংলগ্ন একটি গলিতে অজ্ঞাতনামা পাঁচ–ছয়জন দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে দুই হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
এর আগে আজ বিকেলে চণ্ডীগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এসআই শফিকুলের জানাজা হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এর আগে দুপুরে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ সূত্র জানায়, শফিকুল জামালপুরে কর্মরত ছিলেন। তিনি ৮ জানুয়ারি ছুটিতে বাড়ি আসেন। ৯ জানুয়ারি সন্ধ্যার পর কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। পরে রাতে তাঁর মৃত্যু হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম অভিযান চালাচ্ছে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে