
শেরপুরের নালিতাবাড়ীতে রাইস কুকারে রান্না করতে গিয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গৃহবধূ তাসলিমা বেগমের (৩৫) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার যোগানিয়া ইউনিয়নের পশ্চিম তালুকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের এরশাদ আলীর স্ত্রী।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তাসলিমা বেগম রাইস কুকারে রান্না করছিলেন। রান্না বসিয়ে তিনি ঘরের বাইরে ছিলেন। এ সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে টিনশেড ঘরে আগুন লেগে যায়। বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করতে ঘরে গেলে বিদ্যুতায়িত হয়ে মেঝেতে ছিটকে পড়েন তিনি। খবর পেয়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, এ ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৬ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৯ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে