
জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘ইসলাম নিয়ে রাজনীতি করতে যাইয়েন না। নির্বাচনে ১০ পার্সেন্ট ভোট পেলে স্যালুট দেব। আপনারা ব্যাংক দখল করে বিএনপিকে বলেন চাঁদাবাজ। কিন্তু জনগণ কাকে ভালোবাসে প্রমাণ চাইলে নির্বাচন দিন। স্থানীয় নির্বাচনের জন্য স্বৈরাচারবিরোধী আন্দোলন হয়নি, দেশের জনগণ অবিলম্বে জাতীয় নির্বাচন চায়।’
আজ শনিবার ময়মনসিংহের তারাকান্দা নতুন বাজার মাঠে উত্তর জেলা বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে উপজেলার নতুন বাজার এলাকায় এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট ফজলুর রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যে ছেলেরা বর্তমানে ক্ষমতায় আছে, তারা আমাদের সন্তান। বাবারা দল করতে চাইলে মাঠে এসে করো। সিংহাসনে থেকে কিংস পার্টি করতে চাইলে মানুষ মানবে না।’
বিগত ১৭ বছর বিএনপি ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের ফাউন্ডেশন গড়ে তুলেছিল দাবি করে তিনি বলেন, ‘৫ আগস্টের পর থেকে বিগত সাত মাস ধরে বিএনপির প্রতি অবিচার করা হচ্ছে। অথচ নিরপেক্ষ নির্বাচন হলে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিএনপি। কিন্তু ইলেকশন যেন না হয়, তা নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।’
উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহসাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।
এর আগে এদিন দুপুরের পর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে সমাবেশ স্থলে জমায়েত হন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে