
ময়মনসিংহের ভালুকায় আঞ্চলিক সড়কে কাভার্ড ভ্যানের চাপায় আল আমিন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ভালুকা-আড়াইপাড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহতের বন্ধু এসএসসি পরীক্ষার্থী সাগরও (১৭) গুরুতর আহত হয়েছে। আহত সাগরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ভালুকা উপজেলার ছিটালপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আল আমিন ও আংগারগাড়া গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে সাগর মোটরসাইকেলে ভালুকা-আড়াইপাড়া আঞ্চলিক সড়ক দিয়ে পাশের সখীপুর উপজেলায় যাচ্ছিল।
এ সময় ভালুকা উপজেলার ডাকাতিয়া বিন্নীরপাড়া এলাকায় পৌঁছালে ভালুকা সদরগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আল আমিন মারা যান। মোটরসাইকেলের অপর আরোহী সাগরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনায় অজ্ঞাত এক প্রবাসীও আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে এলাকাবাসী সড়কে অবস্থান নিয়ে কাভার্ড ভ্যানটিকে আটক করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন দুর্ঘটনায় এক পরীক্ষার্থীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে