আবুল মুনসুর ফকির (৭০) থাকেন মহাসড়কের পাশে খালের ওপর মাচা তৈরি করে। মানুষের দেওয়া দানে চলে তাঁর জীবনযাপন। এমন পরিস্থিতিতেই ভেবেছেন জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করবেন। ত্রিশালের ২ নম্বর বৈলর ইউনিয়নের এবারের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তিনি। চার ছেলে এক মেয়ের এই জনক এখন চেয়ারম্যান প্রার্থী হয়ে ভোট চেয়ে বেড়াচ্ছেন এলাকায়। নিজের চশমা প্রতীকের পোস্টার নিজেই সাঁটাচ্ছেন ইউনিয়নের বিভিন্ন স্থানে। এ কাজে তাঁকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করছেন স্থানীয় কিছু এলাকাবাসী। ভিক্ষাবৃত্তি করায় নামের শেষে উপাধি স্বরূপ লাগিয়েছেন ফকির।
সরেজমিন ঘুরে দেখা যায়, এক হাতে পোস্টারের ব্যাগ আরেক হাতে আঠার বালতি নিয়ে এলাকার বিভিন্ন স্থানে একাই নিজের পোস্টার সাঁটাচ্ছেন আবুল মুনসুর ফকির।
ভোর থেকে রাত পর্যন্ত পাড়া মহল্লা বাড়ি-বাড়ি, হাটে-বাজারে একাই ভোট চেয়ে বেড়াচ্ছেন তিনি। আবুল মুনসুর ফকিরের প্রতীক চশমা। টাকা নেই তাই এটাকে পাগলামি ভেবে নিজের সন্তান ও আত্মীয়রা পাশে থাকছেন না ।
এই বিষয়টাকে স্থানীয়রা নির্বাচনে টাকার ছড়াছড়ি ও দুর্নীতির বিরুদ্ধে নীরব প্রতিবাদ হিসেবে দেখছেন।
২নম্বর বৈলর ইউনিয়নের ভরাডোবা গ্রামের বাসিন্দা মো. গিয়াস উদ্দিন বলেন, আবুল মুনসুর ফকিরের ইচ্ছা তিনি জনগণের সেবা করবেন। এই বিষয়গুলো বহুদিন থেকেই তিনি মানুষের কাছে বলাবলি করছিল। আমরা স্থানীয়রা এই আগ্রহ দেখে তাঁকে উৎসাহ দিই। চশমা প্রতীক পেয়ে উনিও মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।
বৈলর বড় পুকুর পাড়ের কয়েকজন বাসিন্দা জানান, আমরা স্থানীয়রা টাকা তুলে পোস্টার করে দিয়েছি। জনগণকে বুট, মুড়ি আমরা টাকা তুলে খাওয়াচ্ছি। শুনেছি উনি ওনার একটি কার্ডের জন্য স্থানীয় চেয়ারম্যানের কাছে গিয়েছিলেন। উনাকে কার্ড করে দেননি ওই চেয়ারম্যান। তখনই উনি নিয়ত করেছিলেন উনি জনপ্রতিনিধি হবেন।
বৈলর ভরাডোবা গ্রামের বাসিন্দা মো. শাহিন মিয়া বলেন, আমরা এর আগে অনেক লোককে ভোট দিয়েছি। এলাকার তেমন কোনো কাজ হয়নি। এবার ফকিরকে ভোট দিয়ে দেখি কি হয়। এটা আমাদের মনের একটা তৃপ্তি। উনি ফকির হলেও সবার সঙ্গে কথাবার্তায়, আচার আচরণে অনেক ভালো।
সাজ্জাত নামে একজন বলেন, অনেকের কাছে এটা পাগলামি মনে হতে পারে। শোনা যায়, একটা বিশেষ দলীয় প্রতীক পেতে কোটি টাকাও ঘুষ লেনদেন হয়। নির্বাচনী খরচ তো কথাই নাই। টাকার ছড়াছড়ি। কথিত ওই সব সমাজসেবকদের কারণে যেখানে যুবসমাজ ধ্বংসপ্রায়, সেখানে আবুল মুনসুর ফকিরের দৃঢ়তা থেকে একটা বিষয় শিক্ষণীয়। সেটা হলো, জনগণের কাছে যেতে একাও কম নয়। টাকা নয়, ইচ্ছাশক্তি দরকার।
চেয়ারম্যান প্রার্থী মো. আবুল মুনসুর ফকির বলেন, আমি ভোটের জন্য জনগণের দ্বারে দ্বারে ঘুরছি। জনগণ ভালোই সাড়া দিচ্ছে। আমি জয়ী হতে পারলে জনগণকে কোনো টাকা,পয়সা ছাড়ায় বিভিন্ন কার্ড করে দেব। গরিব গরিবের দুঃখ বুঝে। আমিও গরিবের পাশে থাকতে চাই।

দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৩১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে