
ময়মনসিংহ নগরীতে বহুতল ভবন থেকে পড়ে এক তরুণী নিহত হয়েছেন। আজ শুক্রবার গাঙ্গিনারপাড়ের ১৩তলা বর্ণালি টাওয়ারে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, আনুমানিক ২৫ বছর বয়সী ওই তরুণী ভবনটি থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ওই তরুণী বেলা ১টার দিকে ভবনটির ছাদে উঠে নিচে লাফ দেন। পরে আশপাশের মানুষ মরদেহ দেখতে ভিড় করেন। তবে কেউ তরুণীকে চিনতে পারেননি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, ‘এক তরুণীর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। তিনি কী কারণে এই ভবনের ওপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন, তা তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে