
ময়মনসিংহের গফরগাঁওয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় গফরগাঁও-ভালুকা সড়কের কৃষ্টপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত আহাম্মদ জিদান (২২) ভাটারা থানার (ডিএমপি) কনস্টেবল ছিলেন। তিনি জেলার নান্দাইল উপজেলার মহেশকুড়া (কাঁচারী সংলগ্ন) গ্রামে। তাঁর বাবার নাম বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন। ভালুকা থেকে গফরগাঁও হয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নাসরিন সুলতানা মুন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অটোরিকশা জব্দসহ চালককে আটক করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে