
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। এতে জাতীয় ফুটবল দলের (অনূর্ধ্ব-২০) শিরোপা জয়ী অধিনায়ক আশরাফুল হক আসিফ বলেন, ‘আমার তো বাবা নেই। তিন বছর বয়সের বাবা মারা যান। তখন থেকে আমার মা অনেক কষ্টে আমাকে বড় করেছে। আজকে আমি যা হয়েছি, যা পেয়েছি সব আমার মায়ের কল্যাণে। আমার মায়ের স্বপ্ন, আমি জাতীয় মূল দলে খেলব। যদি সুযোগ পাই, দলের জন্য, দেশের জন্য সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু এনে দিতে পারব।’
আজ রোববার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে এসব কথা বলেন আশরাফুল হক আসিফ।
আসিফ বলেন, ‘আমি তো বাবাকে পাইনি। বাবার আদর-স্নেহ কেমন হয় আমি তো জানি না। তবে বাবার সেই অভাব পূরণ করেছে আমার বটবৃক্ষ বড় ভাই আরিফুল হক। ছোট্ট জীবনে তাঁর অবদানও কোনো অংশে কম নয়। আমি জাতীয় মূল দলে খেলব—এটি তাঁরও স্বপ্ন।’
আসিফ আরও বলেন, ‘আমি কৃতজ্ঞ আমার সব সহকর্মীদের (অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়) প্রতি। কেন না, বাংলাদেশ জাতীয় ফুটবল (অনূর্ধ্ব-২০) দলের প্রতিনিধিত্ব করাটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমার সব সহকর্মী তাঁদের সর্বোচ্চটা দিয়ে খেলার কারণে আমাকে তেমন চাপ নিতে হয়নি।’
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন রানা, সাধারণ সম্পাদক মো. এহছানুল হক, সিনিয়র সহসভাপতি মো. জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুল হক, কোষাধ্যক্ষ মো. ইসহাক মিয়া, সদস্য রাকিবুল ইসলাম শুভ, শরীফুল আলম ও মো. শফিউল্লাহ।
এর আগে সম্প্রতি আসিফের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল (অনূর্ধ্ব-২০) নেপালকে হারিয়ে শিরোপা জয় করে। আসিফের অধিনায়কত্বে বাংলাদেশ প্রথমবারের মতো শিরোপা জয় করে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে