ময়মনসিংহের ভালুকায় স্বামী মাহফুজুর রহমান সাগর (২২) এবং স্ত্রী রেহেনা আক্তার নুপুরের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ফ্যানে তাঁদের মরদেহ ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় ঝুলছিল। পুলিশের ধারণা, তাঁরা আত্মহত্যা করেছেন।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ‘উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় একই ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে স্বামী মাফিজুর রহমান সাগর এবং স্ত্রী রেহেনা আক্তার নুপুর আত্মহত্যা করেছেন। নিহত মাফিজুর রহমান সাগর দিনাজপুরের ঘাগড়াগাছি এলাকার আব্দুর রশিদের ছেলে। রেহেনা আক্তার নুপুর নেত্রকোনা মদনের দুখু মিয়ার মেয়ে। তাঁরা দুজনই স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন।
হুমায়ুন কবির বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে তাঁরা আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে একই সময় উপজেলার কাশর এলাকায় স্বামীর সঙ্গে অভিমান করে সোনালী আক্তার (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার আবুল হোসেনের মেয়ে। তিনিও স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে