
ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে আতাহার আলী (৩২) নামে দুবারের জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ।
ওসি জানান, ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার মধ্যে রাতে উপজেলার শেরপুর ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আতাহার আলী শেরপুর ইউনিয়নের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, আতাহার আলী নরসিংদীর মনোহরদী এলাকায় খলিলের গরুর খামারে কাজ করতেন। সেখান থেকে পালিয়ে আসলে মালিক মনোহরদী থানায় গরুর চুরির একটি মামলা দেন। সে মামলায় আতাহার আলী গ্রেপ্তার হয়ে নরসিংদী কারাগারে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদী কারাগারে হামলা হয়। সেখান থেকে গত ১৯ জুলাই পালিয়ে যান আতাহার আলী। চার দিন পর আদালতে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠায় আতাহার আলীকে।
এদিকে গত ৭ আগস্ট কাশিপুর কারাগারে হামলা হয় সেখান থেকেও আতাহার আলী পালিয়ে যান। এ ঘটনায় কোনাবাড়ী থানায় ১৫ আগস্টে ভাঙচুর ও লুটপাটের মামলা হয়। কাশিমপুর কারাগার থেকে পালিয়ে আতাহার আলী নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের লংগারপাড় এলাকায় আত্মগোপনে ছিলেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে