জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে কবির স্মৃতিধন্য ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সৈয়দ নজরুল অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।
জন্মজয়ন্তী উৎসবের প্রথম দিনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য এ বি এম আনিছুজ্জামান, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য নিলুফার আনজুম পপি প্রমুখ।
অনুষ্ঠানে নজরুল স্মারক বক্তা হিসেবে বক্তব্য দেন লেখক ও নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহ।
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠানে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নজরুল গ্রামীণ মেলা। নজরুল একাডেমি মাঠে বসেছে নজরুল গ্রামীণ মেলা। এবারের মেলায় সহস্রাধিক দোকানপাট বসেছে। মেলায় বিভিন্ন পণ্য নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসেছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে