
ময়মনসিংহের গফরগাঁওয়ের মসজিদ থেকে এক খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পাঁচবাগ ইউনিয়নের দীঘিরপাড় শাহি জামে মসজিদ থেকে আজ শুক্রবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ।
আজ (১৯ এপ্রিল) সকালে পাঁচবাগ পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পাগলা থানায় নিয়ে আসেন।
নিহত খাদেম আকবর আলী শাহ (৬২) উপজেলার দীঘিরপাড় গ্রামের মৃত মোর্শেদ আলী শাহর ছেলে। তাঁর স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা গেছেন। তাঁর এক ছেলে ও চার মেয়ে রয়েছে। সবার বিয়ে হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন আকবর আলী শাহ দীঘিরপাড় শাহি জামে মসজিদে খাদেম হিসেবে কাজ করতেন এবং মসজিদে ভেতরেই তিনি রাত্রিযাপন করতেন। আজ সকালে কয়েকটি শিশু মসজিদের জানালা দিয়ে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ এসে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় খাদেম আকবর আলীর লাশ উদ্ধার করে।
নিহতের ভাতিজা আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, বাড়ির পাশেই মসজিদ। চাচা খাদেম আকবর গতকাল রাতে বাড়িতে খেয়ে আবার মসজিদে চলে যান। সব ছেলে-মেয়ের বিয়ে হয়েছে। এমনকি সবাইকে জমিজমা ভাগ-বাঁটোয়ারা করে দিয়েছেন তিনি। তাঁর সঙ্গে কারও শত্রুতা নেই।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার বলেন, খাদেমের এটি আত্মহত্যা না হত্যা—তা জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে