
নেত্রকোনার আটপাড়ায় দুই মাদ্রাসাছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল শুক্রবার বিকেল থেকে তারা নিখোঁজ রয়েছে। পুলিশ দুই পরিবারকে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে।
জানা গেছে, উপজেলার একটি মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রী গত বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন দোকান থেকে বিটিএসের বিভিন্ন স্টিকার সংগ্রহ করে। গতকাল শুক্রবার বিকেল বেলা কাউকে কিছু না জানিয়ে তারা বাড়ি থেকে বের হয়ে যায়। সারা দিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের সদস্যরা রাত ১১টায় বিষয়টি আটপাড়া থানায় জানায়।
নিখোঁজ এক ছাত্রীর বাবা বলেন, ‘আমরা আত্মীয়স্বজনসহ সব জায়গায় খোঁজ করেছি। কিন্তু কোথাও তাদের সন্ধান পাইনি। তারা মানব পাচারকারী গ্রুপ বিটিএসে আসক্ত ছিল।’
নিখোঁজ অপর ছাত্রীর বাবা বলেন, ‘তারা লুকিয়ে স্মার্টফোন ব্যবহার করে বিটিএসে আসক্ত হয়ে পড়ে। আমরা এ ব্যাপারে জানতাম না। বাড়ি থেকে চলে যাওয়ার পর দেখতে পাই ফেসবুকে অনলাইন পেজ বিটিএস ফ্যান ক্লাবে যুক্ত ছিল তারা।’
এ ব্যাপারে জানতে চাইলে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পরিবারের সদস্যরা আমাকে বিষয়টি জানিয়েছে। আমি তাদের লিখিত অভিযোগ জানাতে বলেছি। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৬ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে