
শেরপুর ও ময়মনসিংহ সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় অভিযান চালিয়ে সোয়া ১ কোটি টাকার ভারতীয় চোরাই জিরা, চিনি ও ফেনসিডিল জব্দ করেছে বিজিবি।
আজ মঙ্গলবার ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সানবীর হাসান মজুমদার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজিবি জানায়, আজ ভোররাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রাংরাপাড়া সীমান্ত থেকে একটি কাভার্ড ভ্যানভর্তি ৩ হাজার ৮৪০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। এর আগে গতকাল সোমবার বান্দরকাটার বেলতলি থেকে ১৮০ কেজি চিনি, ঘোষগাঁও চন্দ্রকোনা থেকে ৯০ কেজি চিনি এবং শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া পানিহাটা থেকে ২২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। যেগুলোর মূল্য প্রায় ১ কোটি ২৬ লাখ ৭১ হাজার ৩০০ টাকা। তবে অভিযানকালে চোরাকারবারিরা দৌড়ে পালিয়ে যায়।
লেফটেন্যান্ট কর্নেল সানবীর বলেন, ‘আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং সীমান্তবর্তী যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ময়মনসিংহ ৩৯ বিজিবির সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে