ময়মনসিংহের ফুলপুরের বালিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী দিলোয়ার হোসেন মুজাহিদ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান তালুকদার (চশমা) প্রার্থীর কর্মী সমর্থকদের মাঝে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।
আহতদেরকে ফুলপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বুধবার বিকেলে থানায় একটি মামলা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, নির্বাচনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কয়েকটি নির্বাচন অফিস ভাঙচুর করা হয়। পরে বেলটিয়া বালিয়ায় মিজানুর রহমানের বাড়িতেও হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়।
নৌকা প্রার্থীর আহত সমর্থকেরা হলো, রবিন (২৭), নজরুল (৩৫), সবুজ (১৮),আব্দুর রাজ্জাক (২৯), কবীর (২৮)। আর নৌকা বিদ্রোহী প্রার্থীর আহত সমর্থকেরা হলো, আজাহারুল (২৫), মঞ্জুরুল (৫০), আনোয়ার (৫১), লিয়ন (২৮) রজব আলী (৪৮)। উভয়পক্ষের আহতদেরকে ফুলপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান বলেন, নৌকার প্রার্থীর লোকজন এসে আমার বাড়ি ঘরে হামলা করে ভাঙচুর করেছে।
নৌকা প্রার্থী দিলোয়ার মুজাহিদকে একাধিকবার মোবাইল করেও পাওয়া যায়নি। এ ব্যাপারে মামলার বাদী ইয়ামিন বলেন, আ. লীগ বিদ্রোহী প্রার্থীর কর্মী সমর্থকেরা আমাদের কর্মী সমর্থকদেরকে মেরে আহত করেছে। তাই মামলা করেছি।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই এলাকা এখন শান্ত রয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে