
ময়মনসিংহে তুই বলাকে কেন্দ্র করে মো. সজীব (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে শহরের হামিদ উদ্দিন রোডে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত সজীব হামিদ উদ্দিন রোডের বাসিন্দা আবুল কামাল আজাদের ছেলে। তিনি বাবার হোটেল পরিচালনার কাজে সহযোগিতা করতেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বড় ভাই-ছোট ভাই দ্বন্দ্বে খুন হয়েছেন সজীব। গতকাল রাতে হামিদ উদ্দিন রোডের শফিক মিয়ার ছেলে মন্টি, সজীবসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় মন্টিকে তুই বলায় সজীবের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার জাঁতি এনে সজীবকে কুপিয়ে আহত করে।’
ওসি আরও বলেন, স্থানীয়রা সজীবকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই মন্টি গা-ঢাকা দিয়েছেন। তাঁকে আটক করার চেষ্টা চলছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে