
ময়মনসিংহের গফরগাঁওয়ে আলাল উদ্দিন নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাতে উপজেলার সালটিয়া ইউনিয়নের জন্মেজয় গ্রামে।
নিহত আলাল উদ্দিন পেশায় দিনমজুর ছিলেন। তাঁর বাড়ি উপজেলার যশরা ইউনিয়নের বখুরা গ্রামে। জন্মেজয় গ্রামে বিয়ে করে বসবাস করছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে সাদ্দাম হোসেন ও রাসেল নামে দুই ব্যক্তি বাড়িতে এসে আলাল উদ্দিনকে (৫৫) ডাক দেন। এ সময় তাঁর স্ত্রী সুবলা খাতুন স্বামীর কাছে জানতে চান এত রাতে কারা এসেছেন। বাড়ির বাইরে ওই দুজনের সঙ্গে আলাল উদ্দিনের সঙ্গে বাগ্বিতণ্ডা হলে তাঁরা চলে যান।
রাত ১২টার দিকে তাঁরা আবার আলাল উদ্দিনকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে যায়। পরে চিৎকার শুনে সুবলা খাতুন ঘর থেকে বের হয়ে দেখেন ছুরি দিয়ে তাঁর স্বামীর পেটে ও ইট দিয়ে মাথায় আঘাত করছে কয়েকজন। এ সময় বাড়ির অন্য লোকজন এগ্রিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পর ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে নিহতের বাড়ি গিয়েছি। লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় নিহতের পরিবার একটি অভিযোগ দায়ের করেছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে