
মহানবীকে (সা.) কটূক্তির অভিযোগে নেত্রকোনায় সুপ্ত সাহা অনীক (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নেত্রকোনা শহরের আন্তজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সুপ্ত সাহা অনীক সম্প্রতি তাঁর ফেসবুক আইডি থেকে মহানবীকে (সা.) কটূক্তি করে পোস্ট করেন। পোস্টটি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সুপ্ত সাহা অনীকের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন ইসলাম ধর্মের অনুসারীরা। ঘটনার পরপরই গা-ঢাকা দেন সুপ্ত সাহা। অবশেষে পুলিশ তাঁকে আটক করতে সক্ষম হয়।
পুলিশ সুপার আরও বলেন, সুপ্ত সাহা অনীক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে