ময়মনসিংহ: প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ সামগ্রী পেয়েছেন ময়মনসিংহের যৌনকর্মীরা। গতকাল রোববার জেলা প্রশাসক মো. এনামুল হক ৩৫৮ জন যৌনকর্মীর মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সেমাই এবং চিনি।
জেলা প্রশাসক এনামুল হক বলেন, ময়মনসিংহের যৌনপল্লিতে ত্রাণ বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার দরিদ্র মানুষের মাঝেও ত্রাণ বিতরণ করা হবে। তবে প্রাথমিক পর্যায়ে জেলায় চার হাজার গরীব অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। ধীরে ধীরে ত্রাণ বিতরণ আরও বাড়ানো হবে।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার শাজাহান মিয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৮ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে