
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ময়মনসিংহের ত্রিশাল পৌর শাখার সভাপতি পদত্যাগ করেছেন। আজ শনিবার সকালে পৌর ছাত্রলীগের প্যাডে লিখিতভাবে সভাপতি রকিবুল হাসান রনি ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র পাঠান।
ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে পৌর ছাত্রলীগের সভাপতির পদ থেকে অব্যাহতিসহ আর কোনো সংগঠনের কার্যক্রমে না জড়ানোর কথাও উল্লেখ করেন রনি।
এ বিষয়ে জানতে চাইলে রকিবুল হাসান রনি বলেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে এই সংগঠন থেকে আমি পদত্যাগ করেছি। পদত্যাগপত্র ডাকযোগে প্রেরণ করেছি। ভবিষ্যতে এই সংগঠনের কোনো কার্যক্রমে আমি জড়াব না। এখন থেকে এই সংগঠনের আমি আর কেউ নই।’

এ বিষয়ে জানতে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল-আমিনের মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে