
‘মনডার মধ্যে খুব কষ্ট, কইয়া বুঝাইতে পারব না। একটা ছেলেই আমার, সেটাকেও পুলিশ গুলি করে মারল। বিচার চাইলে আর কী হবে? বিচার চাইবো, করবো কে? ছেলডারে দাফন দিলাম, প্রশাসনের কেউ খোঁজও নেয়নি।’ একমাত্র পুত্রসন্তানকে হারিয়ে কথাগুলো বলছিলেন পুলিশের গুলিতে নিহত সাকিবুল ইসলাম সাজু (১৪) নামে কিশোরের পিতা খোকন মিয়া।
৫ আগস্ট বিকেল ৫টার দিকে গাজীপুরের মাওনা এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় সাকিবুল ইসলাম সাজু। সে ময়মনসিংহের নান্দাইল উপজেলা মুশুল্লি ইউনিয়নের মুশুল্লি নয়াপাড়া গ্রামের দিনমজুর খোকন মিয়ার পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, এক বছর আগে দিনমজুর খোকন মিয়া গাজীপুরের মাওনা এলাকায় স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে বসবাস শুরু করেন। সেখানে একটি হার্ডওয়্যার দোকানে এক মাত্র ছেলে সাকিবুল ইসলাম সাজুকে কাজে দেন। আর খোকন মিয়া দিনমজুরের কাজ নেন।
৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ত্যাগের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা এলাকায় বিক্ষুব্ধ জনতা আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিল দেখতে সাকিবুল ইসলাম সাজু সড়কে যান। এ সময় পুলিশ মিছিলে গুলিবর্ষণ করে। এতে সাজুর মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থলেই লুঠিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করে।
৬ আগস্ট নিহত সাজুর মরদেহ নান্দাইলের মুশুল্লি নয়াপাড়া গ্রামে এনে দাফন করা হয়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে