ময়মনসিংহের গফরগাঁওয়ে গণপিটুনিতে নবীন (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে উপজেলার বেলদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নবীন উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামের বাসিন্দা।
উপজেলার নিগুয়ারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাজুল ইসলাম মৃধা এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিগুয়ারী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক মাসে পল্লী বিদ্যুতের ৩০-৪০টি ট্রান্সফরমার চুরি হয়েছে। তাই গ্রামের লোকজন রাতভর পাহারা দেয়। গতকাল রোববার গভীর রাতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে এসে জনতার পিটুনিতে নবীন নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে গফরগাঁও উপজেলার পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার আজকের পত্রিকাকে বলেন, ‘গণপিটুনিতে নিহত নবীন পেশাদার ডাকাত ছিলেন। তাঁর বিরুদ্ধে গফরগাঁও ও কাপাসিয়া থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে