
ময়মনসিংহ নগরীতে গভীর রাতে এক ফ্ল্যাটে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে র্যাব। বাহিনীর কর্মকর্তাদের দাবি, আটক ব্যক্তিরা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য।
গতকাল রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে নগরীর নতুন বাজার মোড়ের বহুতল ভবন গার্ডেন সিটির ১০ তলার ‘এ’ ব্লক থেকে চারজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয় বলে জানা গেছে।
ভবনের অন্য বাসিন্দারা জানান, ওই চারজনের সঙ্গে দুটি শিশুও ছিল। তারা ভুয়া পরিচয় ব্যবহার করে কিছুদিন ধরে ‘এ’ ব্লক ফ্ল্যাটে বসবাস করছিল।
অভিযানকালে এই বিষয়ে র্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাঁরা সাংবাদিকদের এড়িয়ে যান। এ সময় অভিযানকারী দলটি আটকদের গাড়িতে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এর আগে রাত পৌনে ২টার দিকে গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেন র্যাবের বিপুলসংখ্যক সদস্য। অভিযানকারী দলটির বেশির ভাগ সদস্য ভবনের ভেতর ঢুকে দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আটকদের কাছ থেকে টাকা ছাড়াও আর কী কী জব্দ করা হয়েছে তা স্পষ্ট করে জানা যায়নি।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে