
ময়মনসিংহের গফরগাঁওয়ে সারা দেশের মতো নতুন নিয়মে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। কালোবাজারি বন্ধে ভ্রমণকারীকে এ নিয়মে পয়েন্ট অব সেলস (পিওসি) মেশিনের মাধ্যমে টিকিট কিনতে হচ্ছে। আজ বুধবার প্রথম দিনে যাত্রীরা এই প্রক্রিয়ায় টিকিট কিনতে গিয়ে ভোগান্তির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া বিদ্যুৎবিভ্রাট ও সার্ভার জটিলতার কারণে নতুন নিয়মে টিকিট দিতে সময় বেশি লাগছে।
আজ দুপুরে গফরগাঁও রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, ঢাকাগামী আন্তনগর হাওর এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা টিকিট কাউন্টারে লাইন দিয়ে অপেক্ষা করছেন।
ঢাকাগামী ট্রেনের টিকিটেরে জন্য জাতীয় পরিচয়পত্র নিয়ে লাইনে দাঁড়িয়েছেন আফিফা ইয়সমিন (২৮) নামের এক যাত্রী। তবে তিনি মোবাইল ফোনে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করেননি। টিকিট কাউন্টারের পাশে কর্তৃপক্ষ একটি নির্দেশনা লাগিয়ে রেখেছেন। ওই যাত্রী নির্দেশনা অনুসরণ করে রেজিস্ট্রেশন করতে করতে ট্রেন স্টেশন ছেড়ে যায়।
অপর যাত্রী সিদ্দিকুর রহমান (৫৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিয়ে যাবেন ময়মনসিংহগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে করে। নতুন নিয়মের কারণে সঙ্গে এনআইডি কার্ড না থাকায় টিকিট পাননি। এ ছাড়া যাদের এনআইডি হয়নি, এমন শিক্ষার্থীরাও ট্রেনে ভ্রমণ করতে না পেরে ফিরে গেছেন। সেই ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদের কপি নিয়ে টিকিট কেটে ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন স্টেশন কর্তৃপক্ষ।
গফরগাঁও রেলস্টেশন মাস্টার সেলিম আল হারুন বলেন, ‘নতুন নিয়মে যাত্রীদের অভ্যস্ত হতে সময় লাগবে। এই স্টেশনে আন্তনগর ছয়টি ট্রেনের যাত্রাবিরতি রয়েছে। প্রতিদিন হাজারো মানুষ ট্রেনে যাতায়াত করেন। সেই তুলনায় আসনসংখ্যা খুবই কম। তার ওপর রয়েছে টিকিট কালোবাজারি। এখন যাত্রীরা অনলাইনেও সহজে টিকিট কাটতে পারবেন।’

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১২ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৩ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে