
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আওয়ামী লীগ শাসনামলের সাড়ে ১৫ বছরে প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জানাতে অফিস আদেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
আদেশে ১৯ মার্চের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে নির্দিষ্ট বক্সে সংশ্লিষ্টদের অভিযোগ জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতিসংক্রান্ত তদন্ত কমিটির প্রথম সভার সিদ্ধান্ত মোতাবেক ১ জানুয়ারি ২০০৯ সাল থেকে ৩১ জুলাই ২০২৪ সাল পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যত ধরনের প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি হয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ সুস্পষ্ট তথ্য-প্রমাণাদিসহ ১৯ মার্চের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে নির্দিষ্ট বক্সে জমা দিতে অনুরোধ করা হলো।
এর আগে গত বছরের ২৭ অক্টোবর নজরুল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় সংঘটিত ঘটনা ও অনিয়মের তথ্যানুসন্ধান করার জন্য কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে প্রধান করে ১১ সদস্যের একটি ‘সত্যানুসন্ধান’ কমিটি গঠন করা হয়েছিল।
পরবর্তী সময় গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত ৮৭তম সিন্ডিকেট সভায় বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও বিভিন্ন ঘটনার তদন্তে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে