
দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ ও সাবেক ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাকীম বিল্লাহ ফারুকীর নামে মামলা হয়েছে। আজ বুধবার ময়মনসিংহের–১ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন খালেদুজ্জামান পারভেজ নামে এক ব্যক্তি। মামলায় অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে।
জেলা আইনজীবী সমিতির অডিটর অ্যাডভোকেট কামরুল হাসান কিরণ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দশম সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) কুঁড়েঘর প্রতীকে প্রার্থী হন বাদী খালেদুজ্জামান পারভেজ। তাঁর বিপরীতে ওই আসনে মহাজোটের প্রার্থী ছিলেন বেগম রওশন এরশাদ।’
এ ঘটনায় ২০১৩ সালের ১৪ ডিসেম্বর রাতে সাদাপোশাকের একদল অজ্ঞাত লোক জোরপূর্বক বাদীকে তুলে নিয়ে আসামিদের প্রত্যক্ষ মদদ ও সহযোগিতায় মৃত্যুর ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করায়। এতে বাদীর অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানান এই আইনজীবী।
বাদী খালেদুজ্জামান পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘ন্যায়বিচারের আশায় রাজনৈতিক পটপরিবর্তন হওয়ায় আমি এই মামলাটি দায়ের করেছি।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে