
নেত্রকোনার মোহনগঞ্জে শিশুপার্কের বাথরুমে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় থাকা যুবকের ভিডিও ধারণ করেন পাহারায় থাকা দুই বন্ধু। পরে সেই ভিডিও ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে ব্ল্যাকমেল করে টাকা দাবি করা শুরু করেন ওই দুজন। টাকা না পেয়ে সেই ভিডিও পরিচিত অনেকের কাছে পাঠান তাঁরা।
একপর্যায়ে পুলিশের হাতে পৌঁছায় সেই ভিডিও। পরে তিনজনকেই গ্রেপ্তার করে পুলিশ।
আজ সোমবার ভুক্তভোগী ওই কলেজছাত্রী বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। পরে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—আটপাড়া উপজেলার দেবীদ্বার গ্রামের জহিরুল ইসলামের ছেলে রোদ্র তালুকদার (১৯), মোহনগঞ্জের বড়কাশিয়া গ্রামের মৃত কাঞ্চন তালুকদারের ছেলে সাজিত মিয়া (২০) এবং একই উপজেলার পানুর গ্রামের হাজি রহমানের ছেলে ছাব্বির মিয়া (১৯)। এই তিনজন একে অপরের বন্ধু।
আর ভুক্তভোগী তরুণীর বাড়ি মোহনগঞ্জ শহরেই। তিনি শহরের একটি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ জানুয়ারি মোহনগঞ্জ শিশুপার্কের বাথরুমে ওই তরুণীর সঙ্গে একান্তে মিলিত হয় রোদ্র তালুকদার। বাইরে পাহারার থাকে ছাব্বির ও সাজিত। তবে বাথরুমে আগে থেকেই ক্যামেরা লাগিয়ে কৌশলে তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে ওই দুজন।
পরে সেই ভিডিও রোদ্র ও ওই তরুণীর ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে ব্ল্যাকমেল করে টাকা দাবি করে ছাব্বির ও সাজিত। কাঙ্ক্ষিত টাকা না পেয়ে পরিচিত অনেকের কাছে সেই ভিডিও পাঠাতে থাকে তাঁরা। ঘটনাটি পরিচিত লোকদের কাছে জানাজানি হয়ে যায়। একপর্যায়ে সেই ভিডিও পুলিশের হাতে চলে যায়। পরে পুলিশ গতকাল বিকেলে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
পরে আজ ওই তরুণী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। এ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী তরুণীর করা মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে