
ময়মনসিংহের গফরগাঁওয়ে কিশোরগঞ্জের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা দেয় এবং আগুন ধরে যায়।
এ ঘটনায় প্রকৌশলী ও চালক দগ্ধ হয়েছেন। আজ রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী (৫৯) ও গাড়ি চালক আফজাল আহমেদ (৩৫)।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রকৌশলী লিয়াকত আলী কিশোরগঞ্জ থেকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সার্কেল অফিস ময়মনসিংহে যাচ্ছিলেন। পথে ভালুকা-হোসেনপুর সড়কের গফরগাঁও অংশের হাঁটুরিয়া এলাকায় পৌঁছালে গাড়িটির গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়।
এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয় এবং গাড়িতে আগুন ধরে যায়। গাড়িতে থাকা প্রকৌশলী ও চালক দগ্ধ হয়।
পরে স্থানীয় লোকজন আহত প্রকৌশলী লিয়াকত আলী ও চালক আফজাল আহমেদকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে গফরগাঁও উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা ফারুক বৃষ্টি বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিক উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, প্রকৌশলী ও গাড়ি চালককে দগ্ধ অবস্থায় দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৬ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে