জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সারকারখানায় গ্যাস সংযোগ দিয়ে পুনরায় চালুর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে সার কারখানা শ্রমিক দলের আঞ্চলিক শাখা ও থানা শ্রমিক দল এ কর্মসূচির আয়োজন করে। শ্রমিকেরা সারকারখানা সংলগ্ন সরিষাবাড়ী-ভুয়াপুর মহাসড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সরিষাবাড়ী-ভুয়াপুর সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে কারখানার কয়েকশ শ্রমিক-কর্মচারী ও সার ব্যবসায়ীরা অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিগত দিনে আওয়ামী লীগের নেতারা লুটপাট করে কারখানা ধ্বংস করে দিয়েছে। এখন যমুনা সার কারখানাকে বাঁচাতে গ্যাস সরবরাহ জরুরি হয়ে পড়েছে। চলতি বছরের গত ১৫ জানুয়ারি সংকটের অজুহাতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। দীর্ঘ প্রায় আট মাস কারকানায় উৎপাদন বন্ধ থাকায় যমুনার বিভিন্ন মূল্যবান যন্ত্র ও যন্ত্রাংশ নষ্ট হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শিগগিরই যমুনায় গ্যাস সংযোগ না দিলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারও দেন তাঁরা।
প্রতিবাদ সমাবেশে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামিম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি চান মিয়া চানু, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, মনিরুজ্জামান আদম, রাশেদুজ্জামান লিটন প্রমুখ বক্তব্য দেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে