
ময়মনসিংহের নান্দাইল-ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী সড়কের পাশে পড়ে ছিল এক ইজিবাইকচালাকের মরদেহ। আজ শনিবার সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে চালকের সঙ্গে থাকা ইজিবাইকটি পাওয়া যায়নি। ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী রায়েরবাজার ফাঁড়ির পরিদর্শক মো. আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।
নিহত চালকের নাম মো. আল-আমিন (৩০)। তিনি কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত জমত আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার আসরের নামাজের পর আল-আমিন বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। শনিবার সকালে তাঁরা জানতে পারেন নান্দাইল-ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী সড়কের ঈশ্বরগঞ্জের কবীরপুর এলাকায় তাঁর লাশ পড়ে আছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আল-আমিনের মরদেহ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহটি আঠারবাড়ী রায়ের বাজার ফাঁড়িতে নিয়ে আসে।
আঠারবাড়ী রায়ের বাজার ফাঁড়ির পরিদর্শক মো. আমিনুল হক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে