
নান্দাইল উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে নান্দাইল রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ করেছে। আজ বুধবার দুপুরে নান্দাইল পৌর সদরের নতুন বাজারে অস্থায়ী কার্যালয়ে সর্বসম্মতিক্রমে সংগঠনটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে আহ্বায়ক করা হয়েছে দৈনিক দেশের খবর পত্রিকার নান্দাইল প্রতিনিধি বিল্লাল হোসেনকে এবং সদস্যসচিব করা হয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকার নান্দাইলের নিজস্ব সংবাদদাতা মজিবুর রহমান ফয়সালকে।
কমিটিতে অন্যান্যরা হলেন—যুগ্ম আহ্বায়ক দৈনিক আজকালের খবরের প্রতিনিধি সারোয়ার জাহান রাজীব, যুগ্ম আহ্বায়ক দৈনিক যায়যায়দিনের হুমায়ুন কবির ভুইয়া, যুগ্ম আহ্বায়ক দৈনিক ভোরের ডাকের আল আমিন সরকার।
সদস্যরা হলেন—দৈনিক দিনকালের প্রতিনিধি এবিসিদ্দিক খসরু, দৈনিক আজকের খবরের প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, দৈনিক ভোরের আকাশের একে রমিজ উদ্দিন আহম্মেদ, দৈনিক মানবকণ্ঠের মঞ্জুরুল হক, দৈনিক আজকের পত্রিকার আর জে মিন্টু, দৈনিক নয়া দিগন্তের ফজলে আরাফাত হৃদয়।
কমিটিতে দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি এনামুল হক বাবুল, দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি হান্নান মাহমুদ এবং কালের কণ্ঠ পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজিকে সম্মানিত উপদেষ্টা মনোনীত করা হয়েছে। এই তিন উপদেষ্টার তত্ত্বাবধানে আগামী তিন মাসের মধ্যে নান্দাইল রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১২ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে