ময়মনসিংহের গফরগাঁওয়ের পাঁচবাগ ইউনিয়নের লামকাইন ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়কে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৩০ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম আবদুল্লাহ-আল-মামুন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, ঈদের নামাজ আদায় নিয়ে একাধিক পক্ষের মধ্যে বিরোধ দেখা দেওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এমন প্রেক্ষাপটে ১৪৪ ধারার আওতায় সংশ্লিষ্ট এলাকায় ৩০ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ৩১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত (চাঁদ দেখার ওপর নির্ভরশীল) জনসাধারণের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এ সময়ে ওই এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, আতশবাজি ও পটকা ফোটানো, মাইকিং বা উচ্চ শব্দযন্ত্র ব্যবহার নিষেধ করা হয়েছে।
এ ছাড়া পাঁচজনের বেশি মানুষের জমায়েত, সভা-সমাবেশ ও মিছিল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
এ ঘটনায় পাগলা থানার ওসিকে এলাকা ও আশপাশে আদেশ প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ-আল-মামুন বলেন, ‘ঈদুল ফিতরের চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় আদেশ কার্যকর থাকছে সাময়িকভাবে। আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে