রাস্তায় পড়ে থাকা কেক খেয়ে শুভ মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার বাড়িপাকুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আজ বৃহস্পতিবার শুভর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ পাঠিয়েছে ফুলপুর থানা-পুলিশ। একই কেক খেয়ে বুলি আক্তার (৮) নামে আরেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিশু শুভ বালিয়া ইউনিয়নের বাড়িপাকুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। আর বুলি একই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুভ ও বুলি গতকাল বুধবার দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় রাস্তায় পড়ে থাকা একটি প্যাকেটে কেক পেয়ে তা খেয়ে ফেলে। এতে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে ওই দুজনকে হাসপাতালে নেওয়ার পথে শুভ মারা যায়। আর বুলিকে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বুলির দাদা শহিদুল ইসলাম বলেন, বুলি ও শুভ রাস্তায় পড়ে থাকা একটি প্যাকেটে কেক দেখতে পেয়ে তা তারা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। বুলি এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। খবর পেয়ে পুলিশ আজ শুভ মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে