ব্যাডমিন্টন খেলে ফেরার পথে শেরপুরের নকলায় সড়ক দূর্ঘটনায় ফাহাদ ইলাহী (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে চিথলিয়া এলাকায় ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। সে স্কুলশিক্ষক মঞ্জুরুল হক লিটনের ছেলে। ময়মনসিংহের ফুলপুরের বাসিন্দা হলেও তারা দীর্ঘদিন ধরে নকলা পৌর শহরের উকিলপট্টিতে বসবাস করছেন।
পারিবারিক সূত্র জানায়, রোববার রাতে ফাহাদ ব্যাডমিন্টন খেলতে সদর উপজেলার তারাকান্দি এলাকায় যায়। খেলা শেষে গভীর রাতে অটোরিকশা করে বাড়ি ফেরার পথে একটি মালবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়।
এতে সে অটোরিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আজ সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে থানায় কেউ এখনো অভিযোগ করেননি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে