বিশ্বের ধীর গতির শহরের তালিকায় নবম ময়মনসিংহ। ১৫২টি দেশের ১ হাজার ২০০টির বেশি শহরে যান চলাচলের গতি বিশ্লেষণে এই চিত্র উঠে এসেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিশ্বের ধীর গতির শহরের তালিকায় ময়মনসিংহ যুক্ত হওয়ায় অভিনয়, গান, আবৃত্তির মাধ্যমে আক্ষেপ প্রকাশ করেছেন ময়মনসিংহের সংস্কৃতিজনেরা। আজ শুক্রবার বিকেলে নগরীর জয়নুল আবেদিন উদ্যান সংলগ্ন ব্যাটবল চত্বরে ‘ধীরগতির দুর্গতি’ নামের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্কৃতিকর্মী ও আয়োজক শামীম আশরাফের উপস্থাপনায় এ আয়োজনের সূচনা করেন বহুরূপী নাট্য সংস্থার সদস্যসচিব শাহাদাৎ হোসেন হিলু। এরপর চলে গান, কবিতা আবৃত্তি, নাটিকা। এসবের মাধ্যমে এই শহরের নানা দুর্ভোগের চিত্র শিল্পীরা প্রকাশ করেন।
বহুরূপী নাট্য সংস্থার সদস্যসচিব শাহাদাৎ হোসেন হিলু বলেন, ‘ময়মনসিংহ ধীর গতির শহর হয়েছে। সময় হচ্ছে মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ। যেখানে আমরা সময়ের গতির মধ্যে চলব সেখানে গতিতে না গিয়ে আমরা সময়ের মধ্যে হারিয়ে যাচ্ছি। এতে দৈনন্দিন জীবনে নানা ক্ষতি হচ্ছে।’
আয়োজক শামীম আশরাফ বলেন, ‘এই নগর বিশ্বে নবম হয়েছে, এটি আমাদের জন্য দুঃসংবাদ। আমরা আমাদের এই শহরটিকে সুস্থ, সুন্দর, বাসযোগ্য শহর হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে