ময়মনসিংহের গফরগাঁওয়ে কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে বখাটের অস্ত্রের (ক্ষুর) আঘাতে একাদশ শ্রেণির ছাত্রী (১৭) গুরুতর আহত হয়েছে। আহত কলেজছাত্রীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকালে গফরগাঁও মহিলা কলেজ রোডের শিলাসী মীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবারের দাবি, উপজেলার উথুরী গ্রামের কবীর মিয়ার ছেলে জাহিদ (১৯) এ হামলা করেছে।
ভুক্তভোগীর বাবা রোকন উদ্দিন ও প্রত্যক্ষদর্শীরা বলছে, গফরগাঁও মহিলা কলেজের ছাত্রী তার কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশে শনিবার সকালে বাড়ি থেকে কলেজের পথে রওনা হয়। শিলাসী মহিলা কলেজ রোড এলাকায় জাহিদ ও তাঁর বন্ধুরা ওই কলেজছাত্রীকে ইজিবাইক থেকে নামিয়ে তার ওপর হামলা করে। এ সময় অভিযুক্ত জাহিদ তাঁর হাতে থাকা ধারালো অস্ত্র (ক্ষুর) দিয়ে কলেজ ছাত্রীর বাম গালে, গলায় ও হাতে আঘাত করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে বখাটে জাহিদ ও বন্ধুরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ভুক্তভোগী ওই কলেজছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগীর পরিবার বলছে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বেশ কিছুদিন যাবৎ কলেজে আসা-যাওয়ার পথে নানাভাবে উত্ত্যক্ত করতেন জাহিদ ও তাঁর বন্ধুরা। ভুক্তভোগীর বাবা বিষয়টি জাহিদের বাবাকে জানায় এবং ব্যবস্থা নিতে অনুরোধ করে। এরপর থেকে জাহিদ আরও বেপরোয়া হয়ে ওঠে। সর্বশেষ শনিবার সকালে বখাটে জাহিদ ক্ষুর দিয়ে ওই কলেজছাত্রীকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাইমা আফরিন বলেন, ‘ওই ছাত্রীর বাম গালে ও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাতগুলো বেশ গভীর। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ ঘটনায় গফরগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক বলেন, ‘কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশ নিতে এসে রাস্তায় বখাটের ছুরিকাঘাতে কলেজের এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। এইচএসসি পরীক্ষায় কলেজ বন্ধ হবে, এ কারণে এইচএসসি ১ম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ করার জন্য পরীক্ষা নেওয়া হচ্ছিল।’
এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ‘ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে