
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুকুরে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার উপপরিদর্শক সফিউল আলম।
নিহত ব্যক্তির নাম সোহেল মিয়া (২৭)। তিনি খিদিরপুর গ্রামের আবু সিদ্দিকের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, খিদিরপুর গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী সোহেল মিয়া মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির পাশের পুকুরে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচ পাম্প চালু করতে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পরিবারের সদস্যরা জানান, সোহেল কিছুদিন আগেই বিয়ে করেছিলেন। নববধূকে বাড়িতে উঠিয়ে আনার আগেই মৃত্যু হয় তাঁর।
কেন্দুয়া থানার উপপরিদর্শক সফিউল আলম জানান, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে