ময়মনসিংহের ত্রিশালে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। পরপর কয়েকটি সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনার প্রতিবাদে আজ শনিবার সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে। তাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
এ সময় এলাকাবাসী ‘বাঁচার মতো বাঁচতে চাই, নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’সহ নানা ধরনের স্লোগান দেন। বিক্ষোভকালে সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকার আশপাশে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিল।
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় আরিফুল হক এরশাদ বলেন, ‘মহাসড়কের এই স্থানে অপরিকল্পিত অতিরিক্ত পিচ ঢালাইয়ের কারণে দ্রুতগামী বাস-ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ছে নিয়মিত। একটু রোদ-বৃষ্টি হলেই এই স্থানের পিচ গলে পিচ্ছিল হয়ে দুর্ঘটনা ঘটে। আমরা দ্রুত মহাসড়কের এই অংশের সংস্কার চাই।’
মানববন্ধনে স্থানীয় আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারের সঙ্গে আমার কথা হয়েছে। খুব দ্রুত মহাসড়কের এই স্থানটি সংস্কার করে দেওয়া হবে এবং অতিরিক্ত পিচ ঢালাই সরিয়ে নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মহাসড়ক অবরোধের বিষয়টি জানতে পেরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে যে, বিষয়টি দেখে তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় অন্য গাড়ির পেছন থেকে ধাক্কায় তোফায়েল আকন্দ গুরুতর আহত হন। এর আগে গত দুই সপ্তাহে একই স্থানে একাধিক দুর্ঘটনা সংঘটিত হয়। তাতে একজন নিহতও হয়েছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে